1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সম্পত্তি লিখে দিলেও অধিকার থাকবে বাবা-মায়ের, আসছে নতুন আইন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও দখলের অধিকার বাবা-মায়ের হাতেই রাখার বিধান যুক্ত করে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে মুসলিম আইনে হেবা করার পর সম্পত্তির মালিকানা সন্তানের কাছে চলে যায়। এতে অনেক ক্ষেত্রে বাবা-মা নিজেদের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এমনকি অনেক সময় অবহেলার শিকার হলেও তাদের কিছু করার সুযোগ থাকে না।

এই বাস্তবতা বিবেচনায় সরকার ‘ইউসুফ্রাক্ট রাইট’ বা জীবনস্বত্বের বিধান সম্পত্তি হস্তান্তর আইনে যুক্ত করার পরিকল্পনা করছে। এর ফলে সন্তানকে সম্পত্তি উপহার দিলেও বাবা-মা জীবদ্দশায় সেই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন।

মন্ত্রী আরও জানান, প্রস্তাবিত আইনে বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে, যেমন চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি প্রয়োজন হলে এবং সন্তান সম্মতি না দিলে জেলা জজের কাছে আবেদন করার সুযোগ থাকবে। আদালত পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত দিতে পারবেন।

আইনমন্ত্রীর আশা, এই সংশোধনী কার্যকর হলে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ কমবে, দেওয়ানি মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বাবা-মায়ের অধিকার আরও সুরক্ষিত হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost