এ দেশে যখনই পরিবর্তনের কথা বলা হয়েছে, তখনই প্রাণ দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহিদ দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, জুলাইয়ের মূল্যবোধ ধারণ করে রাষ্ট্র ও সমাজে পরিবর্তন আনার চেষ্টা না করলে শহিদ পরিবারের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হবে না। সন্তানহারা মায়েদের অশ্রুও বৃথা যাবে।
তিনি আরও বলেন, সরকার গঠনের পাঁচ মাস পেরিয়ে গেলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছেন।
মির্জা ফখরুলের ভাষায়, সমাজের প্রতিটি মানুষের মধ্যে পরিবর্তনের মানসিকতা গড়ে উঠলেই জুলাইয়ের চেতনা বাস্তবে সফল হবে।
Leave a Reply