1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

কটাক্ষের জবাবে সংসদে হাসনাত আব্দুল্লাহর পদত্যাগের চ্যালেঞ্জ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

জাতীয় সংসদে জুলাই বিপ্লব-সংশ্লিষ্টদের নিয়ে করা মন্তব্যের জবাবে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের এবং সহযোদ্ধাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের দাবি জানিয়ে দুর্নীতির প্রমাণ মিললে সংসদ সদস্য পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি সংসদে এমন মন্তব্য করা হয়েছে যে, ‘আগে রিকশায় চলতেন, এখন গাড়িতে চলেন।’ এই ধরনের ঢালাও অভিযোগ দায়িত্বশীল ব্যক্তিদের মুখে মানায় না বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত বলেন, অভিযোগ থাকলে বক্তব্য নয়, তদন্ত হোক। সরকারের নিয়ন্ত্রণে থাকা ডিজিএফআই, এনএসআই, পুলিশসহ সব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যদি তদন্তে তাদের বিরুদ্ধে এক টাকারও দুর্নীতি, অবৈধ সম্পদ বা কোনো ধরনের অসদুপায়ের প্রমাণ পাওয়া যায়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিতে প্রস্তুত।

ব্যক্তিগত কৈফিয়তের শুরুতেই আগের বক্তব্য নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, তিনি কখনোই নিজের জন্য কোনো বরাদ্দ দাবি করেননি। বরং তার বক্তব্য ছিল, তার মতামতের কারণে যেন তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ কোনো ধরনের সরকারি সুবিধা বা উন্নয়ন থেকে বঞ্চিত না হন।

তিনি আরও বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে এসে ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হওয়া দুঃখজনক। তাই রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে তথ্যভিত্তিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সংসদে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনীতির মধ্যে তিনি প্রকাশ্যে তদন্তের আহ্বান জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost