1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের রাজনীতি আর গ্রহণ করবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পঠিত

বাংলাদেশের মানুষ কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও জনগণ তাদের সেই রাজনীতি আর মেনে নেবে না।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধনেও অংশ নেন।

আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’

অনুষ্ঠানে কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সমুদ্রসম্পদ, সমুদ্রবন্দর এবং ব্লু ইকোনমিকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে কক্সবাজারের পর্যটন শিল্পকে পরিকল্পিতভাবে বিকশিত করতে পারলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে বিভিন্ন এলাকাকে ইচ্ছামতো পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। বর্তমানে সেসব এলাকা পুনর্বিবেচনার জন্য জরিপ কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিবেশ রক্ষা করেই পর্যটনের বিকাশ ঘটানো যায়।

তিনি বলেন, শুধু বহুতল ভবন নির্মাণ করলেই পর্যটনের উন্নয়ন হয় না। কক্সবাজারের পুরো সমুদ্রসৈকতজুড়ে পরিকল্পিত পর্যটন কার্যক্রম গড়ে তুলতে হবে এবং বিশ্বের কাছে এই পর্যটন নগরীকে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে।

এ ছাড়া সামুদ্রিক শিক্ষা ও গবেষণার প্রসারে কক্সবাজারে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সামুদ্রিক গবেষণা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost