1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

‘এইচ’ গ্রুপের ফলেই ঠিক হবে মেসিদের পরের প্রতিপক্ষ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের নকআউট পর্ব (শেষ ৩২) নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই মধ্যে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়নও নিশ্চিত হয়ে গেছে লিওনেল মেসিদের দল।

গ্রুপসেরা হওয়ার পর এখন ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন জল্পনা—রাউন্ড অব ৩২-এ কার মুখোমুখি হবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনাকে খেলতে হবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে।

এই ‘এইচ’ গ্রুপে রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব। আগামী শনিবার সকাল ৬টায় গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে স্পেন–উরুগুয়ে এবং সৌদি আরব–কেপ ভার্দে।

এই দুটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সামনে রয়েছে চারটি দলই—স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে এবং সৌদি আরব।

স্পেনের সম্ভাবনা

উরুগুয়ে যদি স্পেনকে হারায় এবং অন্য ম্যাচে সৌদি–কেপ ভার্দে ড্র হয়, তবে স্পেন রানার্সআপ হয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে। আবার সৌদি আরব জিতলেও গোল ব্যবধানের সমীকরণে স্পেন রানার্সআপ হওয়ার সুযোগ থাকবে।

কেপ ভার্দের সম্ভাবনা

স্পেন যদি উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়, তবে আফ্রিকার দেশটি রানার্সআপ হয়ে মেসিদের মুখোমুখি হতে পারে। একইভাবে স্পেন জিতলেও এবং সৌদি–কেপ ভার্দে ম্যাচ ড্র হলে কেপ ভার্দে এগিয়ে থাকবে।

সৌদি আরবের সম্ভাবনা

স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে বড় ব্যবধানে হারালে রানার্সআপ হয়ে যেতে পারে সৌদি। আবার স্পেন–উরুগুয়ে ম্যাচ ড্র হলেও সৌদির সামনে সুযোগ থাকবে।

উরুগুয়ের সম্ভাবনা

যদি শেষ রাউন্ডে উরুগুয়ে এবং কেপ ভার্দে উভয় দলই জয় পায়, তাহলে রানার্সআপ নির্ধারণ হবে গোল ব্যবধান, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্টের মাধ্যমে। বর্তমানে দুই দলেরই পরিসংখ্যান প্রায় সমান, ফলে কার্ড ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সবশেষে সমীকরণ বলছে, সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কেপ ভার্দের আর্জেন্টিনার প্রতিপক্ষ হওয়ার। তবে নাটকীয় পরিবর্তন হলে উরুগুয়ে বা স্পেনও সামনে চলে আসতে পারে।

সব উত্তর মিলবে আগামী শনিবার সকাল ৬টায় ‘এইচ’ গ্রুপের শেষ দুটি ম্যাচের পর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost