আজ ০৯ আগস্ট ২৬খ্রি. পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট পুলিশ লাইন্সে বৃক্ষ রোপণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, এ-সার্কেল, মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট’সহ সকল থানার অফিসার ইনচার্জ ও লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের মাধ্যমে শুধু সবুজায়নই নয়, ভবিষ্যতে পুলিশ লাইন্স, লালমনিরহাট মনোমুগ্ধকর সৌন্দর্যে সুশোভিত হয়ে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করবে বলে জানান পুলিশ সুপার আসাদুজ্জামান খান। সবুজের সমারোহে মনোরম সৌন্দর্য পুলিশ লাইন্সের আকর্ষণ বহুগুণে বৃদ্ধি করবে এবং পুরো এলাকাকে আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করে তুলবে।
Leave a Reply