জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা ৫নং ওয়ার্ড পৌরসভা এলাকার দীর্ঘদিন যাবৎ পানিবন্ধী জীবন যাপন করছেন প্রায় ৩/৪ শত পরিবার। ৯ আগষ্ট বিকেলে পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদারের নেতৃত্বে পৌর বিএনপি সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের ভোগান্তির কথা উল্লেখ করেন। এলাকাবাসীর দাবী খুব দ্রুতগতিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে সীমাহীন ভোগান্তি পোহাতে হবে। বাচ্চরা স্কুলে যেতে পারছে না, বয়োবৃদ্ধদের চলাচলে নানাবিধ সমস্যা দেখা দিয়েছে।
সরে জমিনে পরিদর্শন করে পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার আশ্বস্ত করে বলেন, অল্প সময়ের মধ্যেই পৌর প্রশাসকের সাথে আলোচনা সাপেক্ষে কার্যকর ব্যবস্থা করা হবে।
এলাকাবাসীর দাবী উপজেলার পুরান গোহাটি নামক স্থানে একটি বহু পুরোনো ব্রীজ আছে, সেটাকে একপাশে টিন দিয়ে বেড়া ও চারিদিকে বাউন্ডারি ওয়াল করার কারনে এধরনের সৃষ্ট সমস্যা দেখা দিয়েছে, অনতিবিলম্ব ব্রীজের একপাশে বাধ খোলে দিয়ে ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে, সমস্যার সমাধান অনেকাংশেই নিরসন হবে বলে আশা করেন স্থানীয়রা।
Leave a Reply