1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ৫০ হাজার সেনা দেবে উত্তর কোরিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও ৫০ হাজারের বেশি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়া থেকে অন্তত ৫০ হাজার নতুন সেনা রাশিয়ায় পাঠানো হবে। তার দাবি, এ বিষয়ে রাশিয়া ও উত্তর কোরিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। নতুন সেনাদের রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হতে পারে।

তবে এই তথ্যের নির্দিষ্ট উৎস সম্পর্কে জেলেনস্কি তার বার্তায় কিছু জানাননি। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

জেলেনস্কির ভাষ্য, রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও আনুষাঙ্গিক সরঞ্জাম নিয়ে রাশিয়ার ভেতরেই ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করা হয়েছে।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার রাশিয়াকে সহযোগিতার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের সামরিক সহযোগিতা বাড়ার ইঙ্গিতও দিয়েছেন জেলেনস্কি।

তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের যে ঘাটতি রয়েছে, সেখানে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ড্রোন নির্মাণ এবং অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানান তিনি।

তবে উত্তর কোরিয়া থেকে ৫০ হাজারের বেশি সেনা পাঠানোর বিষয়ে জেলেনস্কির এই দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost