1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটি গঠন করা হয়।

প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়। এরপর পিটিশন কমিটির সদস্যদের মনোনয়ন দেওয়া হয়।

নতুন চারটি কমিটি নিয়ে জাতীয় সংসদে এ পর্যন্ত মোট ৪০টি সংসদীয় কমিটি গঠিত হলো। এর মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি সংসদবিষয়ক কমিটি।

সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ১১টি সংসদবিষয়ক কমিটি।

নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সভাপতি হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে। আর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।

সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি গঠন নিয়ে কিছুটা আলোচনা হয়। প্রথমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে এ কমিটির সদস্য রাখা হয়েছিল। পরে বিরোধীদলীয় নেতার আপত্তির পর তার নাম বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost