গাজীপুরে মিলভিক বাংলাদেশ লিমিটেডের এক মৃত গ্রাহকের নমিনির হাতে লাইফ অ্যান্ড ভিজিভিলিটি সুবিধার আওতায় ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি গাজীপুর চৌরাস্তা এলাকায় মিলভিক বাংলাদেশের গ্রাহক শান্ত মিয়া মৃত্যুবরণ করলে তার নমিনি স্ত্রী মোছাঃ নুরুননাহারের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলভিক বাংলাদেশের ঢাকা আউটার এরিয়া ম্যানেজার ফখরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন টেরিটোরি ম্যানেজার মোঃ বেলায়েত হোসেন ও টেরিটোরি অফিসার অমিত হাসান।
মিলভিক বাংলাদেশ ২০১২ সাল থেকে বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হাসপাতাল ক্যাশব্যাক ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সুবিধা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাদের পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যেও মিলভিক বাংলাদেশ কাজ করে যাচ্ছে। চেক হস্তান্তরের মাধ্যমে প্রয়াত গ্রাহকের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতার বিষয়টিও তুলে ধরা হয়।
Leave a Reply