শরীয়তপুরের ৬ উপজেলায় পৃথকভাবে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যোরোর আয়োজনে, স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ৮সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিক আহম্মেদ,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোফায়েল হোসেন, বিটিভি প্রতিনিধি মফিজুর রহমান, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি কবির উজ্জামান, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুল খালেক ইমন, দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সোলাইমান খান রানা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা খানম, মিজানুর রহমান নয়ন, সেলিনা আক্তারসহ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে দশটায় কার্যকর সাক্ষরতা ও জীবন ব্যপি শিক্ষা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সচেতনতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম কান এর নেতৃত্বে উপজেলা শহরে রেলী বের করা হয়।
Leave a Reply