1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ভেনিস চলচ্চিত্র উৎসবে হেনস্তার অভিযোগ বাঁধনের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনার পর প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন অভিযোগ করেন, ভেনিসে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম ছুড়ে মেরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও কয়েকজনকে বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন এই ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে কটূক্তি করা হয় এবং জোর করে রাজনৈতিক স্লোগান দিতে বলা হয়।

অভিনেত্রীর ভাষ্য, ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল। পরিস্থিতিতে শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল। এ ছাড়া তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেছেন তিনি।

বাঁধন বলেন, একপর্যায়ে তার মনে হয়েছিল, তাকে মেরে ফেলা হতে পারে। তবে তাকে দমানো সহজ নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাঁধনকে লক্ষ্য করে পানি ও কোল্ডড্রিংকস ছোড়া হয়।

ঘটনার বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন বাঁধন।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost