1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

পাঁচবিবিতে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে হেলাল-শিপলু পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে হেলাল শিপলু পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি হানিফ কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
এ সময় বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এম এ হেলাল। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবো। কোনো শ্রমিক যাতে হয়রানির শিকার না হয়, বিপদে-আপদে ইউনিয়ন যাতে শ্রমিকের পাশে থাকে, কল্যাণ তহবিল আরও শক্তিশালী করা এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মর্তুজা শিপলু, কার্যকরী সভাপতি প্রার্থী ইকবাল হোসেন ইকবাল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সভাপতি হারুনুর রশিদ সজল, সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।
উল্লেখ্য, আগামী ১২ সেপ্টেম্বর জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost