1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ট্যাপেন্ডাডল সহ ৩ যুবক আটক

মোঃ নুর ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪২ বার পঠিত

 

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় তিন যুবককে আটক করেছে ভূল্লী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ভূল্লী বাজারের রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—মো. আল আমিন (২২), মাদারগঞ্জ বারমারা (কচুবাড়ি ভাটা) এলাকার মো. আবুল কালামের ছেলে; মো. মেহেদী হাসান লিমন (২১), কুমারপুর বসিরপাড়া এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে এবং শ্রী সুমন শর্মা ডালিম (২৪), কচুবাড়ী নাপিতপাড়া এলাকার মধু শর্মার ছেলে। তাদের সবার থানা ভূল্লী, জেলা ঠাকুরগাঁও।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে রেহেনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তিন যুবক ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে ভূল্লী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দীকীর নেতৃত্বে পুলিশের এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটক তিন যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost