আসন্ন ইউনিয়ন নির্বাচনে একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব নেতা হিসেবে তিনি ইউনিয়ন সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
কেন তিনি যোগ্যতার শীর্ষে?
স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, আব্দুল বারেক সরকার এগিয়ে থাকার পেছনে বেশ কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছেন
শিক্ষাগত যোগ্যতা।
* বিচক্ষণ নেতৃত্ব: দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তাকে একজন পরিপক্ক নেতৃত্বে পরিণত করেছে। বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার সহজাত বৈশিষ্ট্য।
* উন্নয়নমুখী চিন্তা: এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তার সক্রিয় অংশগ্রহণ জনগণের দৃষ্টি কেড়েছে।
* স্বচ্ছ ভাবমূর্তি: দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি এখন আইকন।
* সাধারণের সাথে সম্পৃক্ততা: ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য তার দুয়ার সবসময় খোলা থাকে, যা তাকে সাধারণ মানুষের ‘বারেক নেতা হিসেবে জনপ্রিয় করে তুলেছে।
সাধারণ মানুষের প্রত্যাশা
ইউনিয়ন ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা একজন পরিবর্তনকামী নেতা খুঁজছেন। ইউনিয়ন সাধারণ মানুষের মতে, এলাকার টেকসই উন্নয়ন এবং ন্যায়বিচার কায়েম করতে আব্দুল বারেক সরকার এর কোনো বিকল্প নেই। আব্দুল বারেক সরকার বলেন. “আমি পদের জন্য নয়, সেবার মানসিকতা নিয়ে জনগণের পাশে থাকতে চাই। উপজেলার মধ্যে কালাদহ ইউনিয়নকে একটি স্মার্ট ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।
ইনশাআল্লাহ, জনগণ যদি সুযোগ দেয়, তবে আমি তাদের আস্থার প্রতিফলন ঘটাবো।
Leave a Reply