ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এনামুল হক (২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জন। সোমবার (৭ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার আপডেটে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন এসব তথ্য জানা
মৃত এনামুল হক নেত্রকোণার পূর্বধলা উপজেলার বাসিন্দা। তিনি গত রোববার দুপুর ২টায় হাসপাতালে ভর্তি হন। পরদিন সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন, আর মারা গেছেন একজন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১৫ জন। এর মধ্যে পুরুষ ৮০ জন, নারী ২২ জন ও শিশু ১৩ জন।
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
হাসপাতাল সূত্র আরও জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply