1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়

ফিরোজআলম জেলা প্রতিনিধি, শরীয়তপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

তাবুকের যুদ্ধের ঐতিহাসিক শিক্ষা থেকে অনুপ্রেরণা নিয়ে ইসলামী আদর্শ ও নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার সম্মেলনে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানানো হয়। সম্মেলন শেষে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় শরীয়তপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। বক্তব্যে তিনি তাবুকের যুদ্ধের ঘটনা তুলে ধরে ওই সময়ের মুসলমানদের ত্যাগ, সাহস, ধৈর্য ও আল্লাহর ওপর নির্ভরতার বিভিন্ন দিক আলোচনা করেন। তিনি এসব ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়েও ন্যায়, আদর্শ ও নীতির পথে দৃঢ় থাকার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবু বকর, জেলা সভাপতি অ্যাডভোকেট সরদার মো. মানিক মিয়া, সহসভাপতি হাফিজুর রহমান শরীয়তপুরী, সহসভাপতি মুফতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি মুরাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বেলাল মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসান। সঞ্চালনা করেন শরীয়তপুর পৌরসভা শাখার সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন এবং সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম।

নতুন নেতৃত্ব নির্বাচন

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়।

সদর উপজেলা শাখায়
সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিদ্দিকুর রহমান। সহসভাপতি হয়েছেন মুফতি নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।

অন্যদিকে শরীয়তপুর পৌরসভা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার দেলোয়ার হোসেন। সহসভাপতি হয়েছেন তানভীর আহমেদ বেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরে আলম ঝন্টু।

নতুন দায়িত্বশীলরা সংগঠনের আদর্শ ও নীতির আলোকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost