1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছে আওয়ামী লীগের কয়েকজন নেতা।

‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পেট্রাপোল হয়ে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরার বিষয়টি বিবেচনা করছেন শেখ হাসিনা। দলটির ইউরোপীয় নেতা আব্বাস চৌধুরী দাবি করেছেন, অক্টোবরের মাঝামাঝি নয়াদিল্লিতে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেন শেখ হাসিনা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনার কথা জানান তিনি। শেখ হাসিনা বলেন, দেশে ফিরলে গ্রেপ্তার বা নির্যাতনের ঝুঁকি থাকলেও দেশের মানুষের স্বার্থে তাকে ফিরতেই হবে।

আওয়ামী লীগের নেতারা জানান, বিভিন্ন দেশে থাকা প্রায় ৬০ জন নেতা ইতোমধ্যে কলকাতায় অবস্থান করছেন। তাদের দাবি, ডিসেম্বরের আগেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে থাকা নেতারাও কলকাতায় যোগ দিয়ে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে পারেন। এমনকি অনুমতি পেলে বিদেশে থাকা নেতা-কর্মীদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থার কথাও জানিয়েছেন দলটির কয়েকজন নেতা।

তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনে বাংলাদেশ সরকার অনুমতি দেবে কি না কিংবা ভারত সহযোগিতা করবে কি না—তা এখনো অনিশ্চিত।

আওয়ামী লীগ নেতাদের দাবি, দেশে প্রবেশে বাধা দেওয়া হলে শেখ হাসিনা দিল্লিতে ফিরে না গিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করে দলীয় কার্যক্রম পরিচালনা করতে পারেন।

দলের নেতারা আরও জানিয়েছেন, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠতম সদস্য ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন এবং দলের একজন মুখপাত্রও নিয়োগ দেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost