1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

আরও এক ভিডিওতে নারীর সঙ্গে আবাসিক হোটেলে সেই এমপি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম। এবার এক নারীর সঙ্গে আবাসিক হোটেলে প্রবেশ এবং লবিতে ঘনিষ্ঠ অবস্থায় থাকার আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি আবাসিক হোটেলে প্রবেশ করছেন। হোটেলের রিসেপশনে দায়িত্বরত এক ব্যক্তির সঙ্গে করমর্দন করার পর তারা ভেতরে প্রবেশ করেন। ভিডিওর অন্য একটি অংশে হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে, ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। পরে এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি আরও জানান, ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং ব্যক্তিগত গাড়িচালককে নিয়ে মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন।

এদিকে, বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির দাবি, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে ভিডিওটির সত্যতা এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় সম্পর্কে এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost