শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মঙ্গলবার (২২ জুলাই) ইউনিয়ন আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাস্টার সাহিন হাওলাদার, নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মাহমুদ ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের জেলা আহ্বায়ক খোকন বেপারী, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবুল চৌকিদার, নড়িয়া উপজেলা বিএনপির সদস্য নাহিদ চৌধুরী।
এছাড়াও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও জুয়া প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply