1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন, তীব্র যানজট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বৈরি আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্যের অভিযোগে রাজধানীতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করেন তারা। এতে কয়েক ঘণ্টা ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিস্তারিত জানাচ্ছেন…

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা সড়ক অবরোধ করলে ধানমন্ডি, নিউমার্কেট, সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সড়কে আটকা পড়ে বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীরা।

একই সময়ে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। ফলে ওই এলাকাতেও সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, বৈরি আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। পাশাপাশি একজন দায়িত্বশীল ব্যক্তির ‘ফার্মের মুরগি’ মন্তব্যে তারা অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবি, ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের বিষয়ে দায়িত্বহীন মন্তব্যের বিচার এবং তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost