1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

ইতালি রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট অনুষ্ঠিত

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫২ বার পঠিত

ইতালির রাজধানী রোমে মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ওপেন ডে ও সামার ফ্রুটস ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সামার ফ্রুটস ফেস্ট ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পাশাপাশি আগত অভিভাবক ও অতিথিদের সামনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডার্ন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক শরীফ উদ্দিন সুজন, উপব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম এবং নির্বাহী পরিচালক সুজন খান। এছাড়াও পরিচালক রেজাউল করিম রাকিব, মো. শেখ দাউদ ও জাকির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হাফেজ মাওলানা আমিনুর রহমান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কিন্ডারগার্টেন থেকে ক্যামব্রিজ আইজিসিএসই পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষক, সমন্বিত পাঠ্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং নিরাপদ ও সহায়ক শিক্ষার পরিবেশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রোমের ভিয়া আরিওস্তো ৩৪ নম্বরে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, আন্তর্জাতিক মানের শিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে রোমে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দক্ষ, যোগ্য ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost