1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

মক্কার গ্র্যান্ড মসজিদে ভারী বৃষ্টি, থামেনি কাবা তাওয়াফ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে ভারী বৃষ্টির মধ্যেও ইবাদত চালিয়ে গেছেন মুসল্লিরা। রোববার সন্ধ্যায় প্রবল বৃষ্টিপাতের সময়ও কাবা শরিফকে ঘিরে তাওয়াফ করতে দেখা যায় অসংখ্য হজ ও ওমরাহ পালনকারীকে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বৃষ্টির পানিতে ভিজে মুসল্লিরা কাবা শরিফের চারপাশে তাওয়াফ করছেন। ভারী বর্ষণ সত্ত্বেও ইবাদতে কোনো ধরনের বিরতি দেননি তারা।

সৌদি সম্প্রচারমাধ্যম আল-এখবারিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টির মধ্যেই গ্র্যান্ড মসজিদে মাগরিবের নামাজও আদায় করেন মুসল্লিরা।

এদিকে, সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানিয়েছে, জাজান, আসির, আল-বাহা, মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের ঝুঁকিও রয়েছে।

আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, নাজরান এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে বজ্রগর্ভ মেঘের সঙ্গে ধুলা ও বালু উড়িয়ে নেওয়া শক্তিশালী বাতাসও হতে পারে। পাশাপাশি এসব অঞ্চলের কিছু এলাকায় এবং পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় কুয়াশার সম্ভাবনাও রয়েছে।

সাধারণত গ্রীষ্মকালে মক্কার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যায়। কখনো কখনো তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যায়। এমন তীব্র গরমের মধ্যে ভারী বৃষ্টিতে পবিত্র নগরীতে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ।

তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কাবা শরিফের তাওয়াফ ও নামাজ অব্যাহত রাখেন মুসল্লিরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost