1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মান্নান সরদার (৭০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে। তিনি রেজাউল শিকদারের পক্ষের সমর্থক বলে জানা গেছে।

অন্যদিকে তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, ককটেল বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost