1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করল সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

ইরানের অবরোধ ও লোহিত সাগরে নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশসহ ১৪টি দেশকে নিয়ে নতুন একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই জোট গঠন করা হয়েছে।

জোটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সৌদি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে। তিনি সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয়, যৌথ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা জোটের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করবেন।

গত জুলাইয়ে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী বাব এল-মান্দেব প্রণালি ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে অবরোধ ঘোষণা করে। এর আগে ইরানের সঙ্গে সংঘাতের পর হরমুজ প্রণালিতেও জাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও বৈশ্বিক বাণিজ্যের জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে সৌদি আরব দ্রুত আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে নতুন প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয়।

জোটের সদস্য দেশগুলো হলো— সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, কাতার, কুয়েত, পাকিস্তান, তুরস্ক, মিসর, জর্ডান, জিবুতি, সোমালিয়া, সুদান, কোমোরোস ও ইয়েমেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের জন্য এই জোটের গুরুত্বও অনেক। কারণ, দেশের প্রায় ৭০ শতাংশ পশ্চিমমুখী রপ্তানি, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রগামী পণ্যবাহী জাহাজ লোহিত সাগর ও বাব এল-মান্দেব রুট ব্যবহার করে। তাই এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত পরিবর্তনের মধ্যে এই নতুন প্রতিরক্ষা জোট মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost