1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জে ইজিবাইক ও অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

​বগুড়ার শিবগঞ্জে সংঘবদ্ধ ইজিবাইক ও অটোভ্যান চোর চক্রের সক্রিয় ৪ সদস্য গ্রেফতার। ​পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার এসআই মনজয় কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার দিন গত রাতে উপজেলার কিচক বাজার এলাকার ‘জুয়েল হোটেলের সামনে অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ লিটন খাঁ (৩৫), পিতা মৃত আরমান খাঁ, সাং চন্দনপুর (আলিয়ারহাট)। মোঃ আব্দুল্লাহ পায়েল (২৬), পিতা মৃত রমজান আলী, সাং ডাবইর (চকগোপিন)। মোঃ আফসার প্রামানিক (৪০), পিতা মৃত সিরাজ প্রামানিক, সাং ফেনীগ্রাম (হাজীপুর) সকলের থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২ টা ৫০ মিনিটে জয়পুরহাটের কালাই থানার পুনট বাজার এলাকায় পুলিশ অপর একটি অভিযান পরিচালনা করে। সেখানে নিজস্ব অটোভ্যান মেরামতের দোকান থেকে চোর চক্রের অন্যতম সদস্য মোঃ রাজু সরকার (৩৫), পিতা মৃত আব্দুস সাদেক সরকার, সাং পুনট-ভূগোইল পূর্বপাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাট)-কে গ্রেফতার করা হয়।

​আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয় বলে জানা যায়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost