1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

বগুড়ার এরুলিয়ায় মোটরসাইকেল ও শাহ ফতেহ আলীর সংঘর্ষে মৃত ৭, আহত ১৬ 

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

শুক্রবার সকাল ৬ টার সময় বগুড়া সদর উপজেলায় এরুলিয়া নামক এলাকায় নওগাঁ -টু-ঢাকাগামী শাহ ফতেহ আলী গাড়ী বগুড়া চার মাথা -টু- নওগাঁগামী মহাসড়কে মোটরসাইকেল ও শাহ ফতেহ আলী সংঘর্ষে বাসের চাপা পড়ে রাস্তার পাশে শ্রমবাজারে ৬ শ্রমিকের মৃত্যুবরণ ও ১৬ শ্রমিক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

১৪ জনকে ক্যাজুয়ালটি বিভাগে ও ২ জনকে সার্জারি বিভাগে ভর্তির পরামর্শ দেন। আহত ব্যক্তিদের মধ্যে ৩ থেকে ৪ জনের অবস্থা আশঙ্কা জনক। বর্তমানে ২ জনের মৃতদেহ, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে, ১ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয। মৃত্যুবরণ ব্যক্তিরা হলেন, মোঃ নুর আলম (৪৫), পিতা: মৃত ফয়জার রহমান, সাং: বইলগ্রাম, গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। অজ্ঞাতনামাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

গুরুতর আহত ব্যক্তিরা হলেন, মোঃ বাহাদুর (৪৫), পিতাঃ মৃত নাসিম উদ্দিন, গ্রাম: বাগদা বাজার নামাপাড়া,গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। মোঃ মোজাহারুল (৪৫), পিতা মনছের আলী, গ্রাম জামালপুর, সাপাহার, জেলা: নওগাঁ। মোঃ আমিন (৩৮), পিতা: মৃত কলিম উদ্দিন, এরুলিয়া বানদিঘি, বগুড়া সদর। মোঃ রহিম উদ্দিন (৬০), পিতা: অজ্ঞাত, সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ জনাব আলী (৬৫), পিতা মৃত আব্দুল খালেক, সাং রূহের পার, থানা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম। মোঃ দুলাল (৫৫), পিতা: মৃত মহের উদ্দিন, গ্রাম: দুগলগাছি, থানা: পার্বতীপুর, জেলা: দিনাজপুর। মোঃ সাঈদ (৫১), পিতা: অজ্ঞাত, সং: এনায়েতপুর মোস্তাহার, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ ছবশের আলী (৫০), পিতা: অজ্ঞাত, সং: এনায়েতপুর মোস্তাহার, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ মমতাজ আলী (৪৭), পিতা: নুরুজ্জামান, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধ। মোঃ রফিকুল ইসলাম (৬৫), পিতা: মৃত বছির উদ্দিন, সাং: এরুলিয়া, বগুড়া সদর। মোঃ তাজিমুল (৪৭), পিতা: মৃত গোলাপ শাহ, সাং: দুগোলগাছি জয়পুরপাড়া, থানা: পার্বতীপুর, জেলা দিনাজপুর। মোঃ সাজু মিয়া (৫৭), পিতা: মৃত আইনুদ্দিন, সাং খামারপাড়া হরিপুর, থানা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ বাদশা (৪৮), পিতা: অজ্ঞাত, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ নূরুন্নবী (৩৮) পিতা: মোকাব্বর, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ শাহিদ (৪০), পিতা: মোঃ সিদ্দিক, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, উপজেলা: গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ আবু হুরায়রা (২৪), পিতা: মোঃ নুর নবী, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা। মোঃ আমিরুল (৪০), পিতা: অজ্ঞাত, গ্রাম: এনায়েতপুর কামদিয়া, গোবিন্দগঞ্জ, জেলা: গাইবান্ধা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost