1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

অসহায় আয়েশা খাতুনের পাশে প্রশাসন: খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও

এম এ নুর ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী এলাকার অসহায় ও দুস্থ আয়েশা খাতুনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তার সার্বিক দূরবস্থার কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন।

আয়েশা খাতুনের বাড়িতে গিয়ে সার্বিক খবরাখবর নেন এবং তার হাতে জরুরি খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন ইউএনও। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

খাদ্য সহায়তা প্রদানকালে ইউএনও সাদ্দাম হোসেন বলেন,  “উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নিয়মিত দায়িত্বেরই অংশ। সমাজের কোনো অসহায় মানুষ যেন অনাহারে বা কষ্টে না থাকে, সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। আয়েশা খাতুনের মতো মানুষের পাশে আমাদের এই সহায়তার হাত ভবিষ্যতেও সম্প্রসারিত থাকবে।”

সহায়তা পেয়ে আবেগপ্লুত আয়েশা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “এই বিপদের দিনে ঘরের দরজায় এসে এভাবে খাবার দিয়ে যাবেন, তা ভাবতেও পারিনি। ইউএনও স্যার ও চেয়ারম্যান সাহেবের এই ঋণ আমি কোনোদিন ভুলব না।” স্থানীয় চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু চৌধুরী প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকা জুড়ে এ ধরণের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost