1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

মোদির ভিডিওতে তরুণদের ‘সবুজ সংকেত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত নিজের ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া দেওয়ায় দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় মোদি বলেন, গতরাতে প্রকাশিত তার বক্তব্য দেখে শিক্ষার্থী ও তরুণরা যেভাবে মতামত ও পরামর্শ দিয়েছেন, তাতে তিনি আনন্দিত। তিনি বলেন, “বন্ধুরা, ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে, আর আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।”

ভিডিওটির ক্যাপশনেও তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোদি লেখেন, “গতকালের ভিডিওটি দেখে মূল্যবান পরামর্শ পাঠানো সব তরুণকে ধন্যবাদ।”

এর একদিন আগে প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি নতুন আইন আনা হবে। এ-সংক্রান্ত খসড়া বিল মন্ত্রিসভায় উপস্থাপনের পর আগামী সপ্তাহেই সংসদে পাস করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

মোদি আরও বলেন, গত আড়াই মাসে সরকার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থীর পুনঃপরীক্ষার ব্যবস্থা করে ১৯ জুলাই ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রাখার বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost