হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাদাদীল দিঘীরপাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মনো সরকার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মনো সরকার। পথিমধ্যে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
Leave a Reply