1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সহশিক্ষা কার্যক্রমে গতি আনতে রায়পুরে বাদ্যযন্ত্র বিতরণ

জুয়েল সিরাজী, রায়পুর, লক্ষীপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

রায়পুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট দলের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা ছিল প্রয়োজনীয় বাদ্যযন্ত্র। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার মহোদয়ের নজরে আসার পর দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রায়পুর সরকারি মার্চ্চেন্টস একাডেমীর বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট দলের হাতে বাদ্যযন্ত্র উপহার হিসেবে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান কাউছার।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম আরও প্রাণবন্ত ও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা। শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে উপজেলা প্রশাসনের এই প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost