1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী মামুন গ্রেফতার

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

বগুড়ার ডিবি মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে শনিবার (২৫ জুলাই) দুপুরে জেলা (গোয়েন্দা) শাখার এসআই মোঃ স্বপন মিয়ার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের ইয়াকুবিয়া স্কুল মোড় কাজী ওয়াকফো টাওয়ারের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামী মোঃ আব্দুল্লাহ আল রাহাত মামুন (২২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন, বগুড়া চারমাথা ধমকপাড়ার পিতা মৃত মতিয়ার রহমানের ছেলে আব্দুল্লাহ আল রাহাত।

মামুনকে তার একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত স্পিকার বক্স খুলে তার মধ্যে বিশেষভাবে রক্ষিত সাদা কস্টেপ দ্বারা মোড়ানো দু’টি পুটলায়, প্রতিটি পুটলায় দশটি ছোট নীল রঙের এয়ারটাইট প্যাকেটে, মোট ২০টি প্যাকেটে প্রতি প্যাকেটে ১০০ পিস করে ২০টি প্যাকেটে মোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায় যে, বগুড়া মহানগরের চারমাথা ভবেরবাজার এলাকাস্ত তার ব্যবসা প্রতিষ্ঠান আলামিন ওয়েল্ডিং এন্ড ওয়ার্কসপের ড্রয়ারে আরো ইয়াবা ট্যাবলেট আছে। আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ বেলা অনুমান সাড়ে ৫ টার সময় তার ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ার হতে একটি নীলরঙের পলিথিনের প্যাকেটে আরো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী দীর্ঘদিন থেকে বগুড়া শহরের বিভিন্ন মাদক সেবিরের নিকট ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে বলে জানান।

ধৃত আসামীর বিরুদ্ধে, সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost