1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

অভিযুক্ত পারভেজ মাঝিকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশ

ফিরোজ আলম, নড়িয়া, শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চলন্ত অটোরিকশায় কয়েকজন কলেজছাত্রীর সামনে এক যুবকের অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ মাঝিকে আটক করে ভেদরগঞ্জ থানা পুলিশ।

আটক পারভেজ মাঝি ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাটার বাজার এলাকার আলী আকবর মাঝির ছেলে।পুলিশ জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, পারভেজ শারীরিক ও মানসিক প্রতিবন্ধী।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, “ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। তদন্তে আমরা জানতে পেরেছি, আটক ব্যক্তি একজন প্রতিবন্ধী।” তিনি আরও বলেন, “ঘটনার শিকার শিক্ষার্থীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগী বা তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost