1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ফোনালাপের অভিযোগ গণমাধ্যমে দেখেছি, প্রমাণ নেই: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের ফোনালাপের অভিযোগ তারা কেবল গণমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো নির্ভরযোগ্য তথ্য বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা আমরা পত্রিকায় দেখেছি। কোনো পত্রিকা যদি এমন সংবাদ প্রকাশ করে, তাহলে তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটি তাদেরই জানাতে হবে। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।”

তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না। তাই শুধুমাত্র এ ধরনের দাবি দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছেন। তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সাংবিধানিক বিধান অনুসারে স্পিকার তা গ্রহণ করেন। বর্তমানে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশ ও সমালোচনার অধিকার সবার রয়েছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে সরকারের কাছে আমলে নেওয়ার মতো কোনো বিষয় পাওয়া যায়নি।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা আছে। বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলতেই পারে। কিন্তু আমরা এমন কোনো বক্তব্য দেখিনি, যা আমলে নেওয়ার প্রয়োজন রয়েছে।”

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost