1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

আর্জেন্টিনার কাছে হেরে ক্ষোভে বারকোকে চড় মারলেন বেলিংহাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে নাটকীয় হারের পর মাঠেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় জয়ের খুব কাছাকাছি ছিল ইংল্যান্ড। তবে শেষদিকে লিওনেল মেসির দুটি অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এবং টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলেন।

ম্যাচ শেষের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উদযাপনের সময় বারকো ইংল্যান্ড শিবিরের উদ্দেশে কিছু মন্তব্য করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করেন বেলিংহাম। পরে বারকোও পাল্টা ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়রা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, “দিনটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত সফল হতে পারিনি।”

অন্যদিকে, শেষ মুহূর্তের রক্ষণাত্মক কৌশল নিয়ে সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল। তবে তিনি জানান, দলের রক্ষণভাগকে শক্তিশালী করতেই কৌশলগত পরিবর্তন করেছিলেন।

বিশ্বকাপ থেকে বিদায় না নিলেও ইংল্যান্ডের সামনে এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামী শনিবার ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে থ্রি-লায়ন্সরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost