1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বিশ্বজয়ী স্কালোনিকে নিয়ে বড় শঙ্কা, আর্জেন্টিনার কোচ পদে কি থাকছেন না তিনি?

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র তিন মাসের কিছু বেশি সময়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফএ তাকে ধরে রাখতে নতুন চুক্তি করতে চাইলেও, পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

সাংবাদিক গুস্তাভো ইয়ারোচের তথ্য অনুযায়ী, স্কালোনির ভবিষ্যৎ নিয়ে মূলত তিনটি বিষয় বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রথমত, দীর্ঘ আট বছরের ক্লান্তি। জাতীয় দলের দায়িত্ব নিয়ে একের পর এক সাফল্য এনে দেওয়া স্কালোনি জানেন, সামনে আবারও দলকে নতুন করে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা করতে হবে। এত দীর্ঘ ও সফল সময়ের পর সেই বিশাল প্রকল্প চালানোর মতো মানসিক শক্তি, আগ্রহ ও অনুপ্রেরণা তার আছে কি না—এখন সেটিই ভাবছেন তিনি।

দ্বিতীয় সমস্যা আর্থিক। প্রতিবেদন অনুযায়ী, কোচিং স্টাফ ও খেলোয়াড়দের বোনাসের একটি বড় অংশ এখনো বকেয়া রয়েছে এএফএর কাছে। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের পর আয় বাড়লেও কেন এই বকেয়া রয়ে গেছে, তা নিয়ে জাতীয় দলের অন্দরমহলে অসন্তোষ তৈরি হয়েছে।

তৃতীয় সমস্যা প্রীতি ম্যাচের প্রতিপক্ষ। স্কালোনি বরাবরই বিশ্বকাপের আগে শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দলের বিপক্ষে খেলতে চেয়েছেন। কিন্তু তার অভিযোগ, এএফএ নিয়মিতভাবে সেই মানের প্রতিপক্ষ নিশ্চিত করতে পারছে না। বরং তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেই বেশি ম্যাচ খেলতে হচ্ছে।

এমনকি চলতি মাসের ফিফা উইন্ডোর প্রতিপক্ষ ঘোষণাতেও দেখা দিয়েছে বিলম্ব। সব মিলিয়ে বিশ্বজয়ী কোচকে ঘিরে তৈরি হয়েছে বড় প্রশ্ন—নতুন চুক্তিতে সই করে কি আর্জেন্টিনার ডাগআউটে থাকবেন লিওনেল স্কালোনি, নাকি আট বছরের সফল অধ্যায়ের এখানেই ঘটবে ইতি?

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost