1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

মাত্র একদিনের জন্য হলেও ঢাকার ফুটবল আকাশে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল।

রোববার ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়াবক্সসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও ঘুরে দেখেন প্রতিনিধিরা। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৫ অথবা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এ জন্য প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এখনো ব্রাজিলের প্রস্তাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে। ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ। ৩ অক্টোবর হবে ফাইনাল। টুর্নামেন্টে বাংলাদেশেরও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ রয়েছে। তাই জাতীয় দলের প্রস্তুতি ও সূচি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

এর আগে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

ব্রাজিল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। ফলে ম্যাচটি চূড়ান্ত হলে দেশের ফুটবল ইতিহাসে এটি হবে স্মরণীয় এক ঘটনা।

এর আগে ২০১১ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ দেখতে ঢল নেমেছিল ফুটবলপ্রেমীদের। এবার ব্রাজিলকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় অপেক্ষায় রয়েছেন দেশের কোটি ফুটবল সমর্থক।

তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost