1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে বাঁশি বাজাবেন ইসমাইল এলফাথ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই মহারণ। আর গুরুত্বপূর্ণ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কোয় জন্ম নেওয়া মার্কিন রেফারি ইসমাইল এলফাথ।

৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ রেফারি আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ। চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তবে অভিজ্ঞতার পাশাপাশি কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণেও আলোচনায় ছিলেন এলফাথ।

চলতি আসরে নেদারল্যান্ডস বনাম জাপান, স্পেন বনাম উরুগুয়ে এবং ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ পরিচালনা করেন তিনি। তিন ম্যাচে মোট আটটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ের আগুস্তিন কানোব্বিওকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত বিশেষভাবে আলোচনায় আসে।

স্পেন-উরুগুয়ে ম্যাচে তার কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হয়। স্প্যানিশ গণমাধ্যমের অভিযোগ ছিল, ম্যাচে অতিরিক্ত শারীরিক সংঘর্ষ নিয়ন্ত্রণে যথেষ্ট কঠোর ছিলেন না তিনি। বিশেষ করে ইনাকি উইলিয়ামসকে গুরুতর চোটে ফেললেও সংশ্লিষ্ট খেলোয়াড়কে কেবল হলুদ কার্ড দেখানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

অন্যদিকে ব্রাজিল-নরওয়ে ম্যাচেও ভিএআরের সহায়তায় একটি পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে। সেই ম্যাচেও তার রেফারিং নিয়ে আলোচনা হয় ফুটবল মহলে।

তবে আর্জেন্টিনার জন্য ইসমাইল এলফাথ নতুন কেউ নন। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে তিনি চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া মেজর লিগ সকারে দীর্ঘদিন কাজ করার সুবাদে লিওনেল মেসির ম্যাচও একাধিকবার পরিচালনা করেছেন তিনি। ২০২৩ সালের লিগস কাপ ফাইনালেও তিনিই ছিলেন প্রধান রেফারি, যেখানে মেসির ইন্টার মায়ামি শিরোপা জিতেছিল।

মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাথ ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন।

বিশ্বকাপ ছাড়াও কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় আসরে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মতো দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে তার সিদ্ধান্ত ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost