1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

দীর্ঘ ২৯ বছর বিনা বেতনে কাজের পরও দাবি উপেক্ষিত

মাগুরা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত
কর্মসূচি

ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। কাজ নয় লেখা ব্যানার হাতে নিয়ে মাগুরা জেলার এ আই টেকনিশিয়ানরা এই কর্মসূচি পালন করছেন। বুধবার মাগুরা জেলা এ আই টেকনিশিয়ানদের ব্যানারে বলা হয়, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। ব্যানারে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগির ছবির পাশাপাশি ল্যাব, মাইক্রোস্কোপ ও AI এর প্রতীক ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন, 

কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, মাগুরা জেলা শাখার সভাপতি বাবলু মন্ডল সাধারণ সম্পাদক মোঃ পিকুল হোসাইন সাংগঠনিক সম্পাদক অজয় কুমার মিত্র সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সমিতির নেতারা অভিযোগ করে বলেন, প্রাণিসম্পদ খাতে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন সেবা দেয়ার মূল কারিগর তারাই। কিন্তু দীর্ঘ ২৯ বছর ধরে তারা বিনা বেতনে কৃত্রিম প্রজনন কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে সরকারের পক্ষ থেকে অনেক আশ্বাস দেয়া হলেও বেতন-ভাতা ও চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

সভাপতি বাবলু মন্ডল বলেন, আমরা খামারি ও প্রাণিসম্পদ সেবার সাথে সরাসরি জড়িত। ২৯ বছর বিনা পারিশ্রমিকে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করেছি। এখন আর আশ্বাস নয়, বেতন-ভাতা ও স্থায়ীকরণের নিশ্চয়তা না দিলে আমরা কাজে ফিরব না। সাধারণ সম্পাদক মোঃ পিকুল হোসাইন বলেন, সরকারের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত আমাদের সমস্যার সমাধান করা হোক। ন্যায্য বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো মাগুরাতেও সকল ধরনের কৃত্রিম প্রজনন কার্যক্রম বন্ধ থাকবে।

আরও পড়ুন, 

এদিকে টেকনিশিয়ানদের কর্মবিরতির কারণে মাগুরার বিভিন্ন উপজেলার খামারি ও গবাদি পশু পালনকারীরা কৃত্রিম প্রজনন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ন্যায্য দাবি আদায়ে আমরা কর্মবিরতিতে রয়েছি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে একযোগে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost