ময়মনসিংহ, ভালুকায় জিনজিরা শাহ মাজার শরীফ প্রাঙ্গনে নামক এলাকায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজ উদ্দিন ময়মনসিংহ দক্ষিণ শ্রমিক দলের সভাপতি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১. মোস্তাকিম হোসেন ২.হুমায়ুন কবির শ্রমিক দল মল্লিকবাড়ি ইউনিয়ন ৩. নজরুল ইসলাম কৃষক দল মল্লিকবাড়ি ইউনিয়ন ৪. বার বার কারানির্যাতিত নেতা আলহাজ্ব মিজানুর রহমান মিলন বিএনপি নেতা ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আফাজ উদ্দিন শ্রমিক দল মল্লিকবাড়ি ইউনিয়ন। এই সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন মল্লিকবাড়ি, মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান জিরো টলারেন্স, মাদকের পাশাপাশি ক্যাসিনো (জুয়া) এবং সব ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে, আমরা কঠোর অবস্থান অব্যাহত রাখবো, একটি সুস্থ এবং নিরাপদ মুক্ত সমাজ গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, তবে জনসাধারণের সহযোগিতা ছাড়া এই কাজ পুরোপুরি সম্ভব না, আপনারা আমাদের সাথে থাকেন।
আরও পড়ুন,
আরো বলেন, এখন মাদকের চেয়েও ক্যাসিনো জুয়া বেশি ভয়ানক হয়ে উঠেছে। জুয়া থেকেই শুরু হয় পারিবারিক ঝামেলা বিরোধ চুরি ডাকাতি ছিনতাই এর মত জঘন্যতম কাজ এর বিরুদ্ধে সবাইকে কঠোর অবস্থানে আসতে হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা করেন মোঃ রিপন মিয়া যুবদল মল্লিকবাড়ি ইউনিয়ন ০৯ ওয়ার্ডের নেতা।
Leave a Reply