1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নারী সাংবাদিককে জড়িয়ে ধরে যা বললেন মেসি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬২ বার পঠিত

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে জয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে অধিনায়ক লিওনেল মেসির একটি মুহূর্ত।

ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে আর্জেন্টাইন নারী সাংবাদিক সোফি মার্টিনেজকে দেখে এগিয়ে যান মেসি। তাকে শুভেচ্ছা জানিয়ে আলিঙ্গন করেন এবং এরপরই করেন একটি কৌতুকপূর্ণ মন্তব্য, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

হাস্যরসের ছলে মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি তাকাইনি। এখন যদি তোমার দিকে তাকাই, তাহলে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তাহলে সত্যিই শুভেচ্ছা জানাচ্ছি।’

মেসির এমন মন্তব্য শুনে হেসে ফেলেন সাংবাদিক সোফি মার্টিনেজও। পরে পরিস্থিতি সামলে তিনি বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি, সেই কাজে ফিরে যাই।’ এরপর শুরু হয় ম্যাচ-পরবর্তী নিয়মিত সাক্ষাৎকার।

ফুটবল বিশ্লেষকদের মতে, মেসির এই মন্তব্যের পেছনে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলা কিছু গুঞ্জন ও কুরুচিপূর্ণ মন্তব্য। মেসি মূলত সেসব জল্পনা-কল্পনার জবাবই দিয়েছেন নিজের স্বভাবসুলভ হাস্যরসের মাধ্যমে।

এদিকে কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের পর মাঠের এই ছোট্ট ঘটনাটিই এখন ফুটবলপ্রেমীদের আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। অনেকেই মেসির স্বতঃস্ফূর্ত আচরণ ও রসবোধের প্রশংসা করছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost