1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কমলনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৬০ বার পঠিত

লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের মাননীয় হুইপ এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান, এমপি’র উপস্থিতিতে কমলনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন, কমলনগর এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাহাত উজ জামান।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক নির্মূল, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আসন্ন বিভিন্ন জাতীয় দিবস ও কর্মসূচি শান্তিপূর্ণভাবে উদযাপন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মাননীয় হুইপ সভায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও তৎপর হওয়ার এবং সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost