1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত সবাই সিলেট অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশে ফেরার জন্য জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। এমনকি তাদের বিমানের টিকিটও করা ছিল।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের আব্দুল করিম ও খালিদ আহমদ। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান উদ্দিন।

নিহত অপর দুজনের একজন মৌলভীবাজার এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল করিম ও খালিদ আহমদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করছিলেন। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে লাগেজ নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে চালকসহ চারজনই প্রাণ হারান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost