1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, শোকের ছায়া নারায়ণগঞ্জে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি। সোমবার গভীর রাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা হওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুরো কক্ষ আগুনে পুড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া চারজন হলেন— মো. ফয়সাল, মো. ফাহিম, শামীম হাসান এবং মোহাম্মদ আপন। বাকি দুজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং আগুনের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই হৃদয়বিদারক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এর আগেও অগ্নিকাণ্ডে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ফলে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি আবারও জোরালো হয়ে উঠেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost