1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জারদারির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার পাকিস্তান হাইকমিশনের পেজে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং জনগণের কল্যাণে এগিয়ে যাবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়ায় স্বাগত জানান তিনি।

একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন জারদারি।

তিনি বলেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে চান তিনি।

অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণও জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

জারদারি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তার শেষাংশে মির্জা ফখরুলের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost