1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯; সবাই বাংলাদেশি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সবাই বাংলাদেশি।

বুধবার ভোর ৩টার দিকে হোটেলটির চারতলায় আগুন লাগার খবর পায় পুলিশ ও দমকল বাহিনী। আগুন লাগার সময় হোটেলের বিভিন্ন কক্ষে অনেকেই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয়দের দাবি, বাইরে থেকে আগুনের শিখা তেমন দেখা যাচ্ছিল না। তবে হোটেল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আগুনের খবর ছড়িয়ে পড়ার পর ভেতরে থাকা লোকজন বের হওয়ার চেষ্টা করলে সংকীর্ণ প্রবেশপথের কারণে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া অনেকেই অচেতন হয়ে পড়েন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়। আহত কয়েকজন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হোটেলে আটকা থাকা অবস্থায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের শরীরে পোড়ার চিহ্ন থাকলেও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে হোটেলের একটি এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পুলিশ পুরো এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ঘটনাস্থল থেকে মাত্র একটি ভবন দূরেই রয়েছে দমকলের অফিস। এরপরও হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনাটি ঘিরে কলকাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost