1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত এক

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ বিভাগ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২১ বার পঠিত

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মেলান্দহের পৌরসভার শাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুদ্দিন আহমেদ(৫০) দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন। আহতরা হলেন, দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট চালক মেহেদী হাসান (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার মেলান্দহের শাহাজাতপুর এলাকার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা চালক মেহেদী হাসান, যাত্রী নাজমুল হোসাইন ও শামছুদ্দিন আহমেদ গুরুতর আহত হন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই শামছুদ্দিন আহমেদ মারা যান৷ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মেলান্দহ থানার পুলিশ উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি থানায় নেওয়া হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost