1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান জি বাংলা টিভি ময়মনসিংহ বিভাগ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

জামালপুরের হাজিপুর এলাকায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এ চক্ষু পরীক্ষা ক্যাম্পে মোট ৪৫৮ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীদের মধ্যে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন হযরত শাহজামাল জেনারেল হাসপাতাল লিমিটেডের মেডিকেল টিম। টিমে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মুনতাসির বিল্লাহ হৃদয়, ডাঃ নাহিদ ফেরদৌস রাকিব এবং প্যারামেডিক মোঃ জুলহাস উদ্দিন।

বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলাম, এসএস লিড মোহাম্মদ আনোয়ার হোসেন, ঔএলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আল মামুন, এফএসডিইউ মো: আব্দুল কুদ্দুস, শাখা ব্যবস্থাপক মো. কামাল হোসেনসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা। এছাড়া বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পটি আয়োজনে ও সার্বিক সহযোগিতা ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সিমসন হালদার।

বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও চশমা ঞবিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ঔঅত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সেবামূলক কার্যক্রম আয়োজন করায় স্থানীয়রা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost