1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে নিজ অর্থায়নে টিউবওয়েল স্থাপনসহ সমাজসেবায় আবেদ মিয়া

মাধবপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ অর্থায়নে উন্নয়ন ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন কাতারপ্রবাসী ও তরুণ সমাজসেবক মোঃ আবেদ মিয়া।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একাধিক টিউবওয়েল স্থাপন করেছেন আবেদ মিয়া। এতে সুপেয় পানির সংকটে থাকা বেশ কয়েকটি পরিবার উপকৃত হয়েছে।

এছাড়া প্রতি বছর পবিত্র রমজান মাসে গুনাপাড়া জামে মসজিদে স্থানীয় শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের বই-খাতা ও ইফতারের খরচও নিজ অর্থায়নে বহন করেন।

পাশাপাশি এলাকার মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং নগদ অর্থ সহায়তার মতো বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাসুক মিয়া বলেন, আবেদ মিয়া এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন থেকে শুরু করে অসহায় মানুষের সহযোগিতায় তার ভূমিকা প্রশংসনীয়।

স্থানীয় সমাজসেবক মোহাম্মদ কুদরত আলী বলেন, ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে আবেদ মিয়ার ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকার উন্নয়ন ও যুবসমাজকে সঠিক পথে রাখতে তার মতো নেতৃত্ব প্রয়োজন।

আবেদ মিয়া বলেন, নিজের উপার্জিত অর্থ দিয়ে এলাকার মানুষের কল্যাণে কিছু করার চেষ্টা করেন তিনি। সমাজসেবাকে মানুষের প্রতি দায়িত্ব হিসেবে দেখেন এবং ভবিষ্যতেও বহরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করে যেতে চান।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন আবেদ মিয়া। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost