1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

৩৫ বছর পর সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ভোট দেবেন সংসদ সদস্যরা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট দেবেন জাতীয় সংসদের সদস্যরা।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার প্রক্রিয়া তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ।

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে ভোটগ্রহণ চলবে। ভোট শুরুর আগে নির্বাচনকর্তা সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন।

ইসি সচিব জানান, ব্যালট পেপারের দুটি অংশ থাকবে। মূল ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দেবেন। এরপর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হবে ভোট গণনা। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে কতজন ভোট দিয়েছেন, কতটি ভোট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—সব হিসাব করা হবে।

এরপর বৈধ ভোটের মধ্যে যে প্রার্থী বেশি ভোট পাবেন, নির্বাচনকর্তা তাকে বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশনে ফলাফল পাঠানো হবে এবং সেই অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

অর্থাৎ, বৃহস্পতিবারের ভোটেই নির্ধারণ হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost